শুক্রবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দাউদ পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম বাহারের সভাপতিত্বে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওলিউর রহমান ও বিএনপি নেতা আরিফ আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, আনোয়ার হোসেন মানিক ও কোহিনুর আহমদ, সহ দফতর সম্পাদক মাহবুব আলম, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, জেলা যুবদলের সহ সভাপতি মইনুল ইসলাম মঞ্জুর, আব্দুল মালিক মল্লিক, এইচ এম খলিল, আব্দুল মজিদ, মহিদ আলী, সাদেক ইসলাম, রিফল আহমদ, হীরা মিয়া, গিয়াস উদ্দিন, ইয়াকুব রহমান, জামাল উদ্দিন, এটিএম মাহফুজ উদ্দিন, নুরুল ইসলাম, লয়লুছ মিয়া, সাজলু মিয়া, ছালেহ আহমদ, রাজু আহমদ, জামাল আহমেদ জুমন, আখতার হোসেন, জুবায়ের আহমদ শিমুল প্রমুখ।