মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

সড়কের ওপর ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল স্কুল ছাত্রের

ডেস্ক রিপোর্ট / ৩৩২ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
সড়কের ওপর ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল স্কুল ছাত্রের

জকিগঞ্জ উপজেলায় সড়কের ওপর ফুটবল খেলতে গিয়ে বাসের ধাক্কায় আবির আহমদ (১৪) নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহত আবির আহমদ গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজর নবম শ্রেণির ছাত্র এবং বারঠাকুরী ইউপির দৌলতপুর গ্রামের বাহার উদ্দিনের একমাত্র ছেলে।

রোববার সকাল সাড়ে ১১ টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের কামালগঞ্জ আব্দুল মতিন কমিউনিটি সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে তিনি খবর পেয়েছেন কয়েকটি ছেলে জকিগঞ্জ-সিলেট সড়কের ওপর ফুটবল খেলছিলো। এরমধ্যে হঠাৎ করে সিলেটগামী গেইটলক বাসগাড়ির সঙ্গে স্কুল ছাত্র আবিরের ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে এবং গাড়ি জব্দ করে চালক গ্রেফতারে অভিযান করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর