বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

ঢাকা-১০ আসনের সাবেক এমপি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট / ২৮৪ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
ঢাকা-১০ আসনের সাবেক এমপি গ্রেফতার

ঢাকা-১০ আসনের সাবেক এমপি ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে সেটি এখনও নিশ্চিত করা যায়নি।

বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরার ১৩ নম্বর রোডের ৪ নং সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়।

শফিউল ইসলাম মহিউদ্দিন ২০২০ সালে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। মূলত তিনি আওয়ামী লীগ পন্থী একজন ব্যবসায়ী নেতা এবং এফবিসিসিআই ও বিজিএমই এর সাবেক সভাপতি।


এই বিভাগের আরো খবর