বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

এবার পাকিস্তান থেকে চাল আমদানি করছে সরকার

ডেস্ক রিপোর্ট / ২৪৩ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
এবার পাকিস্তান থেকে চাল আমদানি করছে সরকার

দীর্ঘদিন থেকে দেশে চালের বাজার অস্থিতিশীল। ভারত থেকে চাল আমদানি করা হলেও স্থিতিশীল হয়নি দেশের চালের বাজার। এমন অবস্থায় এবার পাকিস্তান থেকে চাল আমদানির উদ্যোগ নিলো অন্তর্র্বতী সরকার। জি টু জি ভিত্তিতে পাকিস্তান থেকে চাল আমদানির লক্ষ্যে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান (টিসিপি) ও খাদ্য অধিদপ্তরের মধ্যে আতপ চাল আমদানির বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টিসিপির চেয়ারম্যান সৈয়দ রাফিও বশির শাহ এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল খালেক নিজ নিজ পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের চালের বাজার স্থিতিশীল এবং অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি ও শক্তিশালী করতে এই সমঝোতা স্মারক এক নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

খাদ্যসচিব মো. মাসুদুল হাসান, পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের স্পেশাল সেক্রেটারি শাকিল আহমেদ মাংনেজো, বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ এ সময় উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর