বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনাম গ্রেফতার

ডেস্ক রিপোর্ট / ২১১ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনাম গ্রেফতার

সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে।

আজ সোমবার (২৭ জানুয়ারি) তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান ডিবি প্রধান।

প্রসঙ্গত, ডা. এনামুর রহমান দশম ও একাদশ জাতীয় সংসদে ঢাকা-১৯ আসন থেকে নির্বাচিত হন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এনামুর।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে আওয়ামী লীগের অন্যান্য নেতাদের মতো আত্মগোপনে ছিলেন ডা. এনামুর রহমানও।


এই বিভাগের আরো খবর