বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

তথ্য উপদেষ্টা হলেন মাহফুজ আলম

ডেস্ক রিপোর্ট / ২৬২ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
তথ্য উপদেষ্টা হলেন মাহফুজ আলম

অন্তর্র্বতী সরকারের নতুন তথ্য উপদেষ্টা হলেন মাহফুজ আলম। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নাহিদ ইসলাম এই পদ থেকে পদত্যাগ করায় মাহফুজ আলম তার স্থলাভিষিক্ত হলেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশে তাকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

গতকাল মঙ্গলবার উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটাবিরোধী আন্দোলনের সময় মুখপাত্রের দায়িত্ব পালন করেন নাহিদ ইসলাম।

আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করছে। এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন।


এই বিভাগের আরো খবর