বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

সুন্দরবনের দস্যু হান্নান বাহিনীর ৭ সদস্য আটক, অস্ত্র উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ১৩৯ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
সুন্দরবনের দস্যু হান্নান বাহিনীর ৭ সদস্য আটক, অস্ত্র উদ্ধার

সুন্দরবনের জলদস্যু হান্নান বাহিনীর প্রধানসহ সাত জনকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিমজন মোংলা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে বাগেরহাটের রামপাল খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে এদের আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে ২টি এক নলা বন্দুক ও ৩টি রামদা উদ্ধার করা হয়েছে। জব্দকৃত অস্ত্রসহ আটক ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন, জলদস্যু হান্নান বাহিনীর প্রধান মোঃ হান্নান শেখ (৬৫), মোঃ রেজাউল শেখ (৫৩), শেখ মোঃ কামাল উদ্দিন (৫৪), সুরত মল্লিক (৪৭), মোঃ আবু তালেব খান (৪৭), মোঃ হোসেন আলী শেখ (৫৫) এবং মোঃ হাবিবুর রহমান (৫৫)। আটককৃতরা খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা।

কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহমুদ জানান, রাতভর অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দার হান্নানসহ ছয়জনকে আটক করা হয়। পরে হান্নানকে জিজ্ঞাসাবাদ করে তার আরেক সহযোগী মোঃ হাবিবুর রহমানকে ২টি এক নলা বন্দুক ও ৩টি রামদাসহ রামপাল থানাধীন বাঁশতলী এলাকা হতে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, হান্নান বাহিনীর সদস্যদের মাসিক ৪০ হাজার টাকা প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর