বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে আগুন

ডেস্ক রিপোর্ট / ২৩১ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে আগুন

রাজধানীর বারিধারায় স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর বাসভবনের একটি ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনের ৫ম তলায় রান্নাঘর থেকে মূলত আগুন লাগে।

গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিব-আল হাসান বলেন, ওই ভবনটির ৫ নম্বর ফ্লোরে রান্নাঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। আমাদের টিম সেখানে গেলেও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণ করে ফেলে।

স্থানীয়রা বলছে, হঠাৎ দেখা ওই ভবন থেকে ধুঁয়া দেখতে পাওয়ায়, ফায়ার সার্ভিসকে খবর দেয় প্রতিবেশীরা।

বারিধারা ডিওএইসএস রোড নং-১, হাউজ নং ১৫১ নম্বর বাসাটির ২য় তলায় বসবাস করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাত ৭টা ২৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণ করে ঘটনাস্থল ত্যাগ করে ফায়ার সার্ভিসের সদস্যরা।


এই বিভাগের আরো খবর