শিশু ও কসমেটিক পণ্য আমদানিতে সেন্ট্রাল অনলাইন ভেরিফিকেশন সিস্টেম চালু করতে ৩ মাসের মধ্যে কমিটি গঠন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সেন্ট্রাল অনলাইন ভেরিফিকেশন সিস্টেম কেন চালু করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বিচারপতি ফাতেমা কাদেরের দ্বৈত বেঞ্চ এ নির্দেশ দেন।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার রাগিব কবির বলেন, বিদেশ থেকে কসমেটিক ও শিশু পণ্য আসে। একজন ভোক্তার জনস্বার্থ বিবেচনায় সেসব পণ্যের মেয়াদোত্তীর্ণ তারিখ ও পণ্যের আসল নকলের সত্যতা যাচাই করা উচিত। সেজন্য একটি সেন্ট্রাল অনলাইন ভেরিফিকেশন সিস্টেম চালু প্রয়োজন।